Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Dec 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি স্থাপন যথার্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের সঠিক ইতিহাস ও তথ্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তত্ত্ববধানে পাঠ্যপুস্তকে লিখিত হবে, যাতে শিশুরা সঠিক ইতিহাস জানতে ও শিখতে পারে।

সোমবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারির উদ্বোধন এবং নতুন কারিকুলামের উপর প্রণীত বইয়ের পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এসময় মন্ত্রী ষষ্ঠ শ্রেণির নতুন বইয়ের ওপর আলোচনা পর্যালোচনা করেন ও দিকনির্দেশনা দেন। বাচ্চারা যা শিখবে তা যেন বুঝে বাস্তবে সঠিক প্রয়োগ করতে পারে সে দিকে তিনি গুরুত্বারোপ করেন। নতুন পাঠ্যক্রমে নারী পুরুষ নির্বিশেষে মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের বিষয়টির ওপর গুরুত্ব দিতে নির্দেশ প্রদান করেন শিক্ষামন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো আমিনুল ইসলাম খান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য প্রফেসর মশিউজ্জামান এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব মোসা: নাজমা আখতার প্রমুখ।

বিনিয়োগবার্তা/এসএএম//