Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Dec 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সাইফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, বেলাব: জমে উঠেছে নরসিংদী জেলার অন্তর্গত বেলাব উপজেলার চরউজিলাব ইউনিয়ন পরিষদ নির্বাচন। তবে উপজেলার গুরুত্বপূর্ণ এই ইউনিয়নটিতে এবার বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নিজেদের নির্বাচনী প্রচারণায় নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নানা কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

 

সরেজমিনে চরউজিলাব ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে স্বতন্ত্র প্রার্থীদের নানামুখি প্রচারণা লক্ষ্য করা গেছে।

 

রফিকুল ইসলাম (রফিক)ঃ চর উজিলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক আসন্ন ইউপি নিবার্চনে ‘চশমা’ প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে লড়ছেন।

নিবার্চন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি অতীতে জনগণের সাথে সম্পৃক্ত ছিলাম। জনগণ আমার কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে আবারো আমাকে নির্বাচিত করবে বলে শতভাগ আশাবাদী।

 

বেলায়েত হোসেন বুলবুলঃ আসন্ন চর উজিলাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘আনারস’ প্রতীকে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলবুল।

 

নিবার্চনের বিষয়ে জানতে চাইলে একসময়কার কারা নির্যাতিত নেতা বুলবুল বলেন, ছাত্রজীবন থেকে রাজনৈতিক জীবন শুরু, অতীতে সুখে দুঃখে জনগণের সাথে ছিলাম, অতীত ইতিহাস পর্যালোচনা করে জনগণ আমাকে জয়যুক্ত করবে বলে আমি দৃঢ় বিশ্বাসী।

 

সৈয়দ শফিকুল ইসলাম (সম্রাট)ঃ ৫ই জানুয়ারী নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সৈয়দ শফিকুল ইসলাম (সম্রাট) রয়েছেন ঘোড়া প্রতীকে।

 

তিনি জানান, আমার বাবা শাহজাহান সরকার ছিলেন চর উজিলাব ইউনিয়নের প্রতিষ্ঠাতা। বাবার গুণাবলী বিবেচনা করে এবারের নির্বাচনে জনগন তাদের মূল্যবান ভোট দিয়ে  আমাকে বিজয়ী করবেন বলে জনগনের উপর পূর্ণআস্থা রয়েছে।

 

মোঃ বাইজীদঃ চর উজিলাব ইউনিয়ন পরিষদ নিবার্চনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে  ‘টেলিফোন’ প্রতীকে রয়েছেন মোঃ বাইজীদ। আসন্ন ইউপি নিবার্চন নিয়ে তিনি জানান,  আমার বাবা বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল হাই ছিলেন সৎ ও নিষ্ঠাবান নেতা। উনার সন্তান হিসেবে জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন। 

 

বিনিয়োগবার্তা/সাইফুল/শামীম//