
ডেস্ক রিপোর্ট: হংকংভিত্তিক এলএফ লজিস্টিকসকে অধিগ্রহণ করতে যাচ্ছে কনটেইনার শিপিং জায়ান্ট মায়েরস্ক।
এ চুক্তির আর্থিক মূল্য হবে ৩৬০ কোটি ডলার।
এলএফ লজিস্টিকস অধিগ্রহণে নগদ অর্থ পরিশোধ করতে সম্মত হয়েছে মায়েরস্ক।
এর মাধ্যমে এশিয়ায় শত শত গুদামের মালিকানা পাবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি সমুদ্রপথে পণ্য পরিবহনের মূল কার্যক্রমের বাইরে ব্যবসার প্রসারণে সহায়তা করবে।
২০২২ সালের মধ্যে এ চুক্তি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। খবর: রয়টার্স।