Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Dec 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: শিক্ষা খাতে ২ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলি। নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিতে এ অর্থ ব্যয় করা হবে। খবর: রয়টার্স।

সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সম্মুখে নিয়ে আসতে সাম্প্রতিক পদক্ষেপের অংশ হিসেবে এ অঙ্গীকার করেছে ব্যাংকটি।

মরগান স্ট্যানলি জানায়, আগামী পাঁচ বছরে ২ কোটি ডলার ব্যয় করা হবে। এর মাধ্যমে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী উপকৃত হবে। ব্যবস্থাপনায় অসামঞ্জস্যের কারণে স্কুল ও কলেজের যেসব শিক্ষার্থী শিক্ষা ও কর্মজীবনে সমস্যার সম্মুখীন হয় তাদের জন্য এ উদ্যোগ।

জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর মরগান স্ট্যানলি হিস্টোরিক্যালি ব্ল্যাক কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির (এইচবিসিইউএস) শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি তহবিল উন্মোচনের এক বছরের মাথায় এ ঘোষণা দেয়া হলো। এ খাতে চার বছরে ১ কোটি ২০ লাখ ডলার ব্যয়ের অঙ্গীকারও করেছে ব্যাংকটি।

২০২০ সালের নভেম্বর মাসে মরগান স্ট্যানলি প্রাথমিক পর্যায়ে ২ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ের মাধ্যমে একটি ইনস্টিটিউট শুরুর কথা জানিয়েছিল। পাশাপাশি ব্যবসায়িক, একাডেমিক ও জনহিতকর সম্প্রদায় থেকে ১১ সদস্যের উপদেষ্টা পর্ষদও গঠন করেছে।

বিনিয়োগবার্তা/এসএএম//