Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Dec 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সংগঠনের প্রাক্তন সভাপতিদেরকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ’র বর্তমান পরিচালনা পর্ষদ। একইসঙ্গে বিজিএমইএর নিজস্ব প্রকাশনা ``Apparel Story'' এর বিশেষ সংস্করণ ‘লাল সবুজের বাংলাদেশ: গৌরবের ৫০ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন করারও সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

সংগঠনটি জানায়, আগামী মঙ্গলবার (২৮ ডিসেম্বর ২০২১) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় গার্ডেন কিচেন (১৪তলা), শেরাটন, বনানী, ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কর্মসূচি উদযাপন করবে বিজিএমইএ।

এক বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ৫০ বছরত্রা উদযাপন উপলক্ষে বিজিএমইএ বাংলাদেশের ৫০ বছর ও বিজিএমইএর ৪০ বছরের অর্জন স্মরণ করে নিজস্ব প্রকাশনা  ``Apparel Story''   এর বিশেষ সংস্করণ প্রকাশ করবে। একই অনুষ্ঠানে বিজিএমইএর প্রাক্তন সভাপতিগণকে সম্মাননা প্রদান করার উদ্যোগ গ্রহন করেছে সংগঠনটি।

বিনিয়োগবার্তা/এসএএম//