
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে শীতার্থ, অসহায়, দুস্থ মানুষের মাঝে কম্বল দিয়ে সহযোগিতা করছে মানবাধিকার কল্যাণ ট্রাস্ট নামক একটি সংগঠন।
গত রবিবার (২৬শে ডিসেম্বর) বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের নরসিংদী জেলা শাখার উদ্যোগে মাধবদী থানার মেহেরপারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের উদ্যোগে ও অস্ট্রেলিয়া প্রবাসী জাকির হোসেনের সহযোগিতায় শীতার্থ অসহায়, দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের নরসিংদী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সময় পত্রিকার সাংবাদিক ও অ্যাডভোকেট মোঃ মনসুর আলী শিকদার।
অন্যান্যদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ন-সম্পাদক মৌসুমী আক্তার সুমি, প্রচার সম্পাদক,আরিফুল ইসলাম, মাধবদী থানার সভাপতি সাবিকুন্নাহার তিন্নি, সাধারণ সম্পাদক, রেহানুল হাসান মামুন, মেহেরপাড়া পাড়া ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নব নির্বাচিত মেম্বার আহসানুল্লাহ ২নং ওয়ার্ড, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক, আলহাজ্ব মকবুল হোসেন, মোহাম্মদ আনোয়ার আলী, শেখ সেলিম আহমেদ, মমতাজ উদ্দীন, হাবিবুর রহমান, মাওলানা হোসাইন আহমেদ, আলামিন রহমান, আব্দুল কাইয়ুম মোল্লা, হাজী মোহাম্মদ রোমান, মোঃ মোরশেদ আলম, সাঈদ হাসান কাজল, রাসেল মাহমুদ, অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনায় ছিলেন, মোঃ মাসুদুর রহমান, রবি টেলিভিশনের সাংবাদিক নাজমুল হাসান অপু, মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মাধবদী থানার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অস্ট্রেলিয়া প্রবাসী মোঃ জাকির হোসেন প্রমূখ,
সভায় বক্তাগণ বলেন, মানবাধিকার যাতে করে লংঘন না হয়, নরসিংদী তথা দেশের প্রত্যেকটা মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য পরস্পর পরস্পরকে সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান করেন।
বিনিয়োগবার্তা/শামীম//