Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Dec 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের চীফ হুইপ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতনা আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা সরকারে না থাকলে বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রা বেগবান হতনা। পদ্মা সেতু, মেট্রো রেল, পারমানবিক বিদূৎ প্রকল্প, কর্ণফুলি টানেল নির্মাণসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রীর নিষ্ঠা, সততা, নিরলস পরিশ্রম ও যোগ্য নেতৃত্বের জন্য।

মঙ্গলবার শাহাবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে ক্যান্সার মিশন ফাউন্ডেশন আয়োজিত ক্যান্সার আক্রান্ত রোগীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

চীফ হুইপ বলেন, এই কোভিড-১৯ মহামারিকালীনও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং চিকিৎসাসেবা মানুষের দোরগড়ায় পৌছে দেয়ার কারণে এই মহামারি মোকাবেলা সম্ভব হয়েছে। বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে হাসপাতালের সংখ্যা, শয্যা সংখ্যা বেড়েছে। উন্নত আধুনিক চিকিৎসা সরঞ্জাম বেড়েছে, বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সের সংখ্যা বেড়েছে তার পরও মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে। বাংলাদেশের চিকিৎসা সেবার প্রতি মানুষের আস্থা যাতে আরও বাড়ে সে বিষয়ে চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের সুব্যবস্থাপনা নিশ্চিত করা দরকার।

তিনি বলেন, বিদেশের অনেক সনামধন্য হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের অনেক মেধাবী ডাক্তার ও শিক্ষক রয়েছেন, সেখানে তারা সাফল্যের সাথে তাদের পেশাগত দক্ষতার পরিচয় দিয়েছেন। দেশের মাটিতে এসে এই সেবটা দিলে জাতি উপকৃত হত এবং বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা অনেকাংশে কমে যেত। আমাদের শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করার উপর তিনি এই পেশায় নিয়োজিত সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার প্রমুখ।

বিনিয়োগবার্তা/ডিএফই//