Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 12:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ঢাকাস্থ ইসলামী ব্যাংক হাসপাতালসমূহের ডাক্তার ও কনসালটেন্টদের সম্মানে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ১২ জুন ২০১৭, সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলাম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান পিএইচডি ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক।

ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ নজিবর রহমানসহ ঢাকাস্থ ইসলামী ব্যাংক হাসপাতালসমূহের ডাক্তার, কনসালটেন্ট ও উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(শামীম/ ১২ জুন ২০১৭)