Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Dec 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: যথাসময়ে কৃষকদের নিকট বীজ পৌঁছানো নিশ্চিতকরণ এবং মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে কাজ সম্পন্ন করার সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার এ কমিটির  ২০তম বৈঠক সভাপতি মতিয়া চৌধুরী’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য কৃষি মন্ত্রণলয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক, মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ মামুনুর রশীদ কিরন, আনোয়ারুল আবেদীন খান, উম্মে কুলসুম  স্মৃতি এবং হোসনে আরা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ১৯তম সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ ও গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

বৈঠকে যথাসময়ে কৃষকদের নিকট বীজ পৌঁছানো নিশ্চিতকরণ এবং মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে কাজ সম্পন্ন করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

এছাড়া, বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলামকে কমিটির পক্ষ থেকে দীর্ঘায়ু কামনা এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
    
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//