
নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন মিরপুরের রুপনগর ইস্টার্ন হাউজিংয়ে।
সম্প্রতি নতুন এই শাখাটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকলীগ এর উপদেষ্টামণ্ডলীর সদস্য আবু তাহের, নাট্যকার হাসান জাহাঙ্গীর, ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম, মো. সোহেল রানা, মো. আলী হায়দার, মো. জাকির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, বিশ্বনাথ পোদ্দার এবং স্বপ্নর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ রাজিবুল হাসান প্রমুখ।
শাখার উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার। থাকছে হোম ডেলিভারি সেবা।
নতুন এই শাখার ঠিকানা : প্লট ২৪, সেকশন ৮, রুপনগর দুয়ারীপাড়া, মিরপুর (রূপনগর বাজারের কাছে)। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর: ০১৮৪৭-২৬৫০৩৯।
বিনিয়োগবার্তা/এসএএম//