Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Jan 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে আগামী ৮ জানুয়ারি থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে রাষ্টায়ত্ত্ব বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ গন্তব্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি ও ক্রমবর্ধমান যাত্রী চাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকারি এ সংস্থাটি।

 

 

সোমবার (৩ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সপ্তাহে দুদিন (শনিবার ও বুধবার) চট্টগ্রামের শাহ আমানত (র:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৫১১ ফ্লাইট বেলা সোয়া ১১টায় ছেড়ে গিয়ে দুপুর ১২টা ৩৫ মিনিটে সিলেট পৌঁছাবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৫১২ ফ্লাইট প্রতি শনিবার ও বুধবার দুপুর ১টায় ছেড়ে ২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।

 

এতে উল্লেখ করা হয়, যাত্রীরা বিমানের যেকোনো সেলস অফিস, বলাকার প্রধান কার্যালয়ের সেলস সেন্টার (মোবাইল নম্বর ০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন+৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬), বিমানের কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ নম্বরে যোগাযোগ করে টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করা যাবে।

 

বিনিয়োগবার্তা/এসএএম//