
নিজস্ব প্রতিবেদক: সিএমএসএমই খাতে প্রণোদনা ঋন বিতরণ করে সফলতা অর্জনের জন্য লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডকে অভিনন্দনস্বরূপ প্রশংসাপত্র প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছ থেকে ২০২০-২০২১ অর্থবছরে লক্ষ্যমাত্রা পূরণের এ প্রশংসাপত্রটি গ্রহণ করেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এই স্বীকৃতি অর্জন করায় লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড পরিবার গর্বিত।
পরবর্তী সিএমএসএমই প্রণোদনা প্যাকেজের লক্ষ্যমাত্রা পূরণ ও বাংলাদেশ এর অর্থনৈতিক সমৃদ্ধি সাধনে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে।
বিনিয়োগবার্তা/এসএএম//