Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 10 Jan 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার।

২০১৩ সালে ৯ জানুয়ারি অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে এয়ারলাইনটি।

৯ম বর্ষপূর্তি উপলক্ষে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, নভোএয়ার সব সময়ই যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপদ ভ্রমণে যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও যাত্রী সেবার ক্রম উন্নয়নের ধারায় আমরা প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি সংযোজন করে আসছি। নভোএয়ার ৯ম বর্ষ উদযাপনের শুভক্ষণে যাত্রীদের আরও উন্নত প্রযুক্তিগত সেবা প্রদানের জন্য মোবাইল বোর্ডিং পাস সেবা চালু করেছে। অতীতের মতো এ ক্ষেত্রেও নভোএয়ারই বাংলাদেশে প্রথম ও অগ্রণী ভূমিকা রাখছে।

তিনি বলেন, নভোএয়ারের বহরে বর্তমানে ৭টি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ রয়েছে। নতুন বছরে পদার্পণের অঙ্গীকার হবে, আমাদের যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ, বহরে আরও উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা।

নভোএয়ারের ফ্লাইট নেটওয়ার্ক ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী এবং আন্তর্জাতিক গন্তব্য কলকাতায় বিস্তৃত। বিজ্ঞপ্তি।

বিনিয়োগবার্তা/শামীম//