
বিনিয়োগবার্তা ডেস্ক: মাত্র ২৭ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন প্রথম পাঁচ ব্যাটার। সেখান থেকে প্রাথমিক ধাক্কা সামাল দিয়েছেন দুই মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বি ও নুরুল হাসান সোহান।
এরই মধ্যে ষষ্ঠ উইকেট জুটিতে ৬০ রান যোগ করে ফেলেছেন এ দুই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১০৩ রান। মেহিদি ২ ও ইয়াসির ৩৯ রানে অপরাজিত রয়েছেন।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৫২১ রানের চেয়ে এখনও ৪১০ রানে পিছিয়ে বাংলাদেশ। ফলো-অন এড়াতেও কমপক্ষে করতে হবে ৩২২ রান। যা ছুঁতে এখনও বাকি ২৩৬ রান।
বিনিয়োগবার্তা/ডিএফই//