Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 12 Jan 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য একটি পারফরম্যান্স-ভিত্তিক বিনিয়োগ স্কিম ‘মসলিন অগ্র’ নিয়ে এলো দেশের অন্যতম শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মসলিন ক্যাপিটাল লিমিটেড।

বুধবার (১২ জানুয়ারী ২০২২) গুলশানের সিটি হাউসে এ স্কিমটির উদ্বোধন করেন মসলিন ক্যাপিটালের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অব.)।

এসময় সিটি গ্রুপের প্রধান উপদেষ্টা পবন চৌধুরী, সিটি গ্রুপ ও মসলিন ক্যাপিটালের অন্যান্য ডিরেক্টর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মসলিনের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মীর সাজেদ-উল-বাশার এফসিএ বলেন, মাঝারি-ঝুঁকির এই পণ্যটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাথায় রেখে প্রবর্তন করা হয়েছে, যারা দীর্ঘমেয়াদী সম্পদ গড়তে আগ্রহী।

মসলিন ক্যাপিটাল লিমিটেড বাংলাদেশের একটি বিকল্প বিনিয়োগ এবং সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট) বিধিমালা, ২০১৫ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ এর অধীনে নিবন্ধিত।

বিনিয়োগবার্তা/শামীম//