Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 13 Jan 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: উত্তর আমেরিকায় পণ্য সরবরাহ ও বিক্রি কার্যক্রম পরিচালনায় খরচ বাড়াবে কফিহাউজ চেইন স্টারবাকস। ২০৩০ সাল নাগাদ এ ব্যয়ের পরিমাণ দ্বিগুণ বেড়ে ১৫০ কোটি ডলারে পৌঁছবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। খবর: রয়টার্স।

স্টারবাকসের প্রধান বৈশ্বিক অন্তর্ভুক্তি ও বৈচিত্র্য কর্মকর্তা ডেনিস ব্রকম্যান বলেন, কভিড-১৯ সংক্রমণের কারণে বৈশ্বিক সরবরাহ চেইনে যে সমস্যা তৈরি হয়েছে তা ব্যবহারের মাধ্যমে বৈচিত্র্য আনয়নে প্রতিষ্ঠান আশাবাদী। এর মাধ্যমে নৃগোষ্ঠীসহ বিভিন্ন বর্ণের যেসব মানুষ ব্যবসা করছেন তাদের খুঁজে পেতে ও সম্পৃক্ত করতে এটি আমাদের সহায়তা করবে। বিশেষ করে ছোট প্রতিষ্ঠানগুলো বর্তমান পরিস্থিতির সুযোগ নিতে পারে।

এক বিবৃতিতে স্টারবাকস জানায়, ২০২২ অর্থবছরে মিডিয়া বাজেটের ১৫ শতাংশ সংখ্যালঘু মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভাগ করে নেয়া হবে।