Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 13 Jan 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের কর্মচারীদের মূল দায়িত্ব দেশ ও জনগণের সেবা করা। তাই জনগণের সেবায় সরকারি কর্মচারীদেরকে আত্মনিয়োগ করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আয়োজিত “ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং কোর্স” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি দপ্তর ও কর্মচারীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক । তারা বিভিন্ন সমস্যায় সরকারি দপ্তরে আসেন। জনগণের সেই সকল সমস্যা সমাধানে সরকারি কর্মচারীদের আরো আন্তরিক হতে হবে। তাদেরকে সাধারণ জনগণের সমস্যাগুলো অনুধাবন করে যথাযথ সেবা প্রদান করতে হবে।

ফরহাদ হোসেন আরো বলেন, সরকারের ভাবমূর্তি উন্নয়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকারি কর্মচারীদের আচরণে যেন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে।

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোঃ বদরুল আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব কে এম আলী আজম এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অভ টেকনোলজির পরিচালক Voravate Chonlasin বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রশাসন ক্যাডারের ৩৭ ব্যাচের ৫০ জন কর্মকর্তা ৪ মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন। বাংলাদেশের জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অভ টেকনোলজি যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

বিনিয়োগবার্তা/এসএএম//