
নিজস্ব প্রতিবেদক: পোশাকশিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সহযোগিতা চেয়েছে বিজিএমইএ। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সাক্ষাৎকালে এ সহযোগিতা চান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
এ সময় বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম ও সহ-সভাপতি মো.নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
তারা বর্তমান ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশের পোশাকশিল্প বর্তমানে যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করছে এবং তা মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপগুলো অবহিত করেন।
ফারুক হাসান পোশাকশিল্পের বর্তমান ইস্যু এবং সমস্যাগুলো সিনিয়র সচিবকে তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশের পোশাকশিল্প বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। একদিকে রয়েছে অনেক চ্যালেঞ্জ, আবার অন্যদিকে রয়েছে বিশাল সুযোগ।
তিনি চ্যালেঞ্জ মোকাবিলা ও সুযোগ কাজে লাগাতে সরকারকে উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
সিনিয়র সচিব বিজিএমইএ নেতাদের কথা শোনেন এবংইস্যুগুলো ও সমস্যাগুলো মোকাবিলায় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
বিনিয়োগবার্তা/এসএল//