Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 20 Jan 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধনবিহীন আইপিটিভি বন্ধ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষদিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, দেশে যেসব ইউটিউব চ্যানেল ও নিবন্ধনবিহীন আইপিটিভিতে সংবাদ প্রচার করা হয় সেগুলো বন্ধে দেশের সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছ। সম্প্রচার নীতিমালা অনুযায়ী তারা এইসব সংবাদ প্রচার করতে পারে না। কিন্তু কোন কোন জায়গায় এখনো আইপিটিভির মাধ্যমে সংবাদ প্রচার করা হয় যা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। ইউটিউবের মাধ্যমেও সংবাদের বুলেটিন প্রচার করা হয়, যা সম্প্রচার নীতিমালার পরিপন্থী। তাই এ ব্যাপারে যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

হাছান মাহমুদ বলেন, গত বছর থেকে তারা যেভাবে ক্লিন ফিড বাস্তবায়নের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে এটা প্রশংসার। গত বছরের পহেলা অক্টোবর থেকে ক্লিন ফিড বাস্তবায়ন করা হয়েছে। এখনো তাদের সে ব্যাপারে নজর রাখতে বলা হয়েছে। যারা কেবল নেটওয়ার্ক প্রচার করেন তারা যেন স্থানীয়ভাবে টেলিভিশন চ্যানেল হিসেবে কোনো অনুষ্ঠান প্রচার না করে সেই ব্যাপারে সজাগ থাকতে হবে।

বিনিয়োগবার্তা/এসএল//