Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 21 Jan 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি অফিস চলবে অর্ধেক জনবলে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদফতরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারি-বেসরকারি অফিস, আদালত অর্ধেক জনবল নিয়ে চলবে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

মন্ত্রী আরো বলেন, বিয়ে, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠানে মানুষ জমায়েত হচ্ছে, সংক্রমিত হচ্ছে। এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে একশ’ জনের বেশি জমায়েত হতে পারবে না।

অর্থনীতি সচল রাখতে সংক্রমণের লাগাম টেনে ধরতে হবে। এজন্য বিধিনিষেধ মেনে চলতে হবে। এখন পযর্ন্ত ১৫ কোটি ডোজের বেশি টিকা দেওয়া হয়েছে। আরও ৯ কোটি ডোজ টিকা মজুদ আছে।

বিনিয়োগবার্তা/এসএল//