Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 23 Jan 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত খসড়া আইন জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করেছেন আইন, বিচার সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

পাঁচ দিন বিরতির পর রোববার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় স্পিকার . শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন আবার শুরু হয়েছে

অধিবেশন শুরুর পর এ বিলটি সংসদে উত্থাপন করা হয়।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নিয়ম অনুযায়ি বিলটি উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতেই বিলটি পাঠানো হবে

নতুন এ বিলে বলা হয়েচে, প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার হতে হলে বাংলাদেশের নাগরিক বয়স কমপক্ষে ৫০ বছর হতে হবে একই সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ সরকারি, আধাসরকারি, বেসরকারি বা বিচার বিভাগীয় পদে কমপক্ষে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে

সংবিধানের ১১৮ () অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগের জন্য বিলটি আনা হয়েছে কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি তার আগেই রাষ্ট্রপতিকে নতুন কমিশন গঠন করতে হবে সেক্ষেত্রে আইনটি জাতীয় সংসদে উত্থাপন পাস করে গেজেট আকারে প্রকাশের জন্য হাতে চার সপ্তাহ সময় রয়েছে

এর আগে গত ১৭ জানুয়ারিপ্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেন, রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে

বিনিয়োগবার্তা/এসএএম//