
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের দেশে একটা গোল্ড ব্যাংক দরকার। দারুন একটা আইকনিক চিন্তা থেকে এটা এসেছে। এটা ঠিক যে বাংলাদেশের যারা স্বর্ণকার, স্বর্ণ শিল্পী যারা, তাদের হাতের কাজ অনেক সুন্দর। এক সময় মসলিন যেমন বিখ্যাত ছিল।
মন্ত্রী আরো বলেন, সেদিন সংসদে এটাও আলোচনা হয়েছে যে, বাংলাদেশে যারা স্বর্ণের কাজ করে, তাদের হাত অনেক সুন্দর। যা দিয়ে আর্ন্তজাতিক বাজারেও খ্যাতি লাভ করা সম্ভব। এই একটা শিল্পে সত্যিকারের ভ্যালু অ্যাডেড অনেক অনেক বেশি টাকা। অল্প একটু সোনা গেলেই তো লক্ষ লক্ষ টাকা। ভ্যালু অ্যাডেড জিনিস আছে এটাতে আমাদের নজর দেওয়া দরকার। অসংখ্য হাতের কাজ করা মানুষ রয়েছে। যারা শত শত বছর ধরে উত্তরাধিকার সুত্রে এই শিল্পের সঙ্গে জড়িত। আমাদের ভালো একটা স্কপ রয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মন্ত্রী।
টিপু মুনশি আরো বলেন, দেশের জুয়েলারি ব্যবসায়ীদের হাতের কাজের মাধ্যমে বাংলাদেশের সুনাম পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছে যাবে। আমি বিশ্বাস করি আপনাদের যে যোগ্যতা পরমপরতা দিয়ে সফল হবো। বাংলাদেশ জুয়েলার্স সমিতিরি উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দেশ বরেণ্য শিল্প উদ্যোক্তা ও দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
সভাপতিত্ব করেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। সঞ্চালনা করেন বাজুস সাধারণ সম্পাদক দিলিপ কুমার আগারওয়ালা।
বিনিয়োগবার্তা/এসএল//