Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 26 Jan 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আপত্তিকর কনটেন্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কঠোর নীতিমালা ও নির্দেশিকা (দেশ অনুযায়ী তৈরি) তৈরি করেছে যোগাযোগের জনপ্রিয় অ্যাপ ইমো। যোগাযোগে স্বচ্ছতা বজায় রাখতে এরই মধ্যে প্ল্যাটফর্মটি ভয়েসক্লাবের মাসিক এনফোর্সমেন্ট রিপোর্ট উন্মোচন করেছে।

গত ডিসেম্বর ভয়েসক্লাব বাংলাদেশে তদন্তের ভিত্তিতে নিয়ম ভঙ্গকারী ৩৯ হাজার রুম মুছে ফেলে। এছাড়া প্ল্যাটফর্মটি যৌনতা, সহিংসতা এবং উস্কানিমূলক দুই লাখেরও বেশি ইস্যু মুছে ফেলে। পাশাপাশি, ভয়েসক্লাব অসঙ্গত আচরণ করা এক লাখের বেশি ব্যবহারকারীর ভয়েস ফাংশন সীমাবদ্ধ করেছে। বাংলাদেশি ব্যবহারকারীদের রিপোর্ট করা ৪৬ হাজারের বেশি সমস্যাযুক্ত কনটেন্ট সরিয়ে দিয়েছে। 

বিশ্বব্যাপী ৭০ হাজারের বেশি নিয়ম লঙ্ঘনকারী রুম সরিয়েছে। সহিংসতা এবং উস্কানিমূলক ৩ লাখের বেশি সমস্যা সম্পর্কিত বিষয় মুছে ফেলে। অসঙ্গত আচরণ করা দেড়লাখেরও বেশি ব্যবহারকারীর ভয়েস ফাংশন সীমাবদ্ধ করেছে। ব্যবহারকারীদের রিপোর্ট করা ১ লাখ ১০ হাজারের বেশি অসঙ্গত কনটেন্ট সরিয়ে দিয়েছে।

সব অঞ্চলের মানুষের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে ইমো’র প্রযুক্তি কাজ করে যাচ্ছে। সপ্তাহের সাতদিনই ২৪ ঘণ্টা এর গ্লোবাল টিম নিয়ম লঙ্ঘনকারী সম্ভাব্য কনটেন্ট, অ্যাকাউন্ট শনাক্ত ও পর্যালোচনার পেছনে সার্বক্ষণিক দৃষ্টি রাখছে। 

ইমো এর অ্যাপে ভয়েসক্লাবে নিয়মিত কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ অব্যাহত রাখবে এবং ব্যবহারকারীদের একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক প্ল্যাটফর্ম প্রদানে ধারাবাহিকভাবে নিজেদের উন্নয়ন করে যাবে।

বিনিয়োগবার্তা/এসএল//