Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 26 Jan 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের তৈরি পোশাকশিল্পের উদীয়মান সুযোগগুলো কাজে লাগিয়ে আগামী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সহায়তা জরুরি বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। বুধবার (২৬ জানুয়ারি) ঢাকায় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস এর সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের কাছে দেড়কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেন বিজিএমইএ সভাপতি। কোভিড মহামারির কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এ অনুদান প্রধানমন্ত্রীর তহবিলে প্রদান করে বিজিএমইএ।

কোভিড মহামারির প্রথম ঢেউ এবংদ্বিতীয় ঢেউ চলার সময়ে তৈরি পোশাকশিল্পকে সহায়তা প্রদানের জন্য পোশাকশিল্প পরিবারের পক্ষ থেকে সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

বিজিএমইএ সভাপতি বলেন, এই সহায়তা শিল্পটিকে বেঁচে থাকতে ও কোভিড মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে।

তিনি আরো বলেন, পোশাকশিল্প বর্তমানে ব্যবসার কাঠামো পুনর্নিধারণ এবং উদ্ভাবন, পণ্য বৈচিত্র্যকরণ ও প্রযুক্তি আপগ্রেডেশন এর মাধ্যমে মূল্য সংযোজনএবং প্রযুক্তি আপগ্রেডেশন এর মাধ্যমে শিল্পকে টেকসই ও ব্যয়সাশ্রয়ী করতে মনোযোগ ক্রমশ বাড়াচ্ছে।

তিনি বলেন, তৈরি পোশাকশিল্পের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতিগ্রহণ এবং শিল্পের সুযোগও সম্ভাবনাগুলো কাজে লাগানোর জন্য সরকারের সহায়তা শিল্পের জন্য জরুরি।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ এর ১ম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি মিরান আলী ও পরিচালক আসিফ আশরাফ।

বিজিএমইএ নেতারা ড. আহমদ কায়কাউস এর সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সম্ভাবনা ও সুযোগ কাজে লাগানোর কৌশলগুলো নিয়েও আলোচনা করেন।

তাদের আলোচনার মধ্যে বাংলাদেশের এলডিসি ক্যাটাগরি থেকে উত্তোরণ ও সেইসঙ্গে রপ্তানিমুখী বাণিজ্যে সম্ভাব্য প্রভাব এবং এলডিসি পরবর্তী সময়ের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণেরমতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত ছিলো।

তারা চতুর্থ শিল্পবিপ্লবের ফলে বৈশ্বিক পোশাকশিল্পে যে পরিবর্তনের ধারাসূচিত হচ্ছে, তার সঙ্গে আগামীদিনগুলোতে খাপ খাইয়ের নেয়ার জন্য শিল্পের অগ্রাধিকারগুলো নিয়েও আলোচনা করেন।

বিনিয়োগবার্তা/এসএল//