Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Sep 2026 14:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: কেনিয়ার রাজধানী নাইরোবিতে গতরাতে একটি সাততলা ভবন ধসে পড়েছে। এতে মঙ্গলবার বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। দেশটির উদ্ধার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

পুলিশ জানায়, ভবনটিতে ফাটল দেখা দেয়ার পর ধসে পড়লে বাসিন্দাদের নিরাপদে বেরিয়ে গেছেন। খবর এএফপি’র।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, ‘এই ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।’

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের ডেপুটি হেড অব কমিউনিকেশন পিউস মাসাই বলেন, এই ঘটনায় মোট ১২১ জন নিখোঁজ রয়েছেন।
তিনি এক বিবৃতিতে জানান, ‘কয়েকজন লোক ভেতরে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।’

সোমবার রাতে নগরীর দক্ষিণপূর্বাঞ্চলের মুকুরু কাওয়া রেউবেন বস্তির কুয়ারি এলাকায় এই ঘটনা ঘটে।

(এমআইআর/ ১৩ জুন ২০১৭)