Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 29 Jan 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) এর কর্পোরেট শাখাগুলোর উন্নয়ন ব্যবসা উন্নয়ন সভা শনিবার ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে হয়েছে। 

ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে এ সভা হয়। 

সভায় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান এবং আবদুল্লাহ আল মামুন। 

ব্যাংকের কর্পোরেট শাখাগুলোর ব্যবস্থাপকরা এতে অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান ব্যাংকের কর্পোরেট শাখাগুলোর বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ে অবগত হন। তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শাখা ব্যবস্থাপকদের আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। 

তিনি বলেন, শরীয়াহ্ পরিপালনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বাধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করাই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মূল বৈশিষ্ট। তিনি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

অনুষ্ঠানের সভাপতি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী শাখা ব্যবস্থাপকদের ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। 

তিনি বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গ্রাহক সেবায় শাখাগুলোকে আরো আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। 

এছাড়া তিনি শ্রেণিকৃত বিনিয়োগ কমিয়ে আনার মাধ্যমে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সবাইকে আরো সচেষ্ট হওয়ার আহ্বান জানান। 

বিনিয়োগবার্তা/এসএল//