Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 02 Feb 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে গ্রন্থমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত শর্ত সাপেক্ষে করার প্রস্তাবে সায় দিয়েছে বাংলা একাডেমি। গতকাল বাংলা একাডেমির বইমেলা আয়োজক কমিটির এক সভায় প্রকাশকদের পক্ষ থেকে এ প্রস্তাব গৃহীত হয়। এটি এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব আকারে পাঠানো হবে। তারা এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানা ও টিকা নেয়ার শর্তে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত বইমেলা আয়োজনের প্রস্তাব করা হয়েছে। মূলত প্রকাশকরা চাইছেন ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত বইমেলা করতে। বাংলা একাডেমি সে প্রস্তাবটিই সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠাবে। তবে এক্ষেত্রে সরকার যে সিদ্ধান্ত নেবে তা চূড়ান্ত বলে জানান জালাল আহমেদ।

বাংলা একাডেমিতে আয়োজিত এ সভায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ১ ফেব্রুয়ারি বইমেলা শুরুর কথা থাকলেও গত ১৬ জানুয়ারি তা দুই সপ্তাহের জন্য পিছিয়ে দেয়া হয়।

বিনিয়োগবার্তা/ডিএফই//