
নিজস্ব প্রতিবেদক: মোঃ মামুনুর রশিদ এফসিএমএ দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মোঃ মনিরুল ইসলাম এফসিএমএ ও ইমতিয়াজ আলম এফসিএ, এফসিএমএ ভাইস প্রেসিডেন্ট, একেএম কামরুজ্জামান এফসিএমএ সচিব এবং মোঃ আলী হায়দার চৌধুরী এফসিএমএ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
আইসিএমএবি ভবনে অনুষ্ঠিত ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সন্ধ্যায় কাউন্সিল সভায় তাঁরা ২০২২ সালের জন্য নির্বাচিত হন।
মামুনুর রশিদ নতুন দায়িত্ব গ্রহণের পূর্বে গত ২ বছর আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে এক্স-ইনডেক্স কোম্পানিজ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের পরিচালক মন্ডলীর সদস্য হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান-ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ও অডিট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপ্রোটারস এসোসিয়েশন (বিসিএমইএ)-এর ভাইস প্রেসিডেন্ট; দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) এর সম্মানিত সদস্য। তিনি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্র্যাক আড়ং, রহিম আফরোজ, সামিট পাওয়ার লি., সেবা ফোন এবং কাজী ফার্মস গ্রুপ এ বিভিন্ন উচ্চতর পদে দায়িত্ব পালন করেন।
মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ১৯৮৭ সালের বি.কম. পরীক্ষায় প্রথম শ্রেণিতে ২য় এবং ১৯৮৯ সালের এম.কম. (ব্যবস্থাপনা) পরীক্ষায় প্রথম শ্রেণিতে ৪র্থ স্থান অর্জন করেন। স্ত্রী জেসমিন সুলতানা এবং দুই কন্যা তানহা ও তাহিয়া কে নিয়ে তাঁর সুখী পরিবার।
মনিরুল ইসলাম বর্তমানে এরিস্টোফার্মা লিমিটেড এর মানব সম্পদ ও প্রশাসন বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ইনস্টিটিউটের ২০২০ সালে সচিব এবং ২০২১ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ফার্মা এইচআর সোসাইটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্চ অর্গানাইজেশন এর পরিচালক।
ইমতিয়াজ আলম ইনফিনিটি গ্রুপ অব কোম্পানিজ ও কর্পোরেট সার্পোট লিমিটেডের চেয়ারম্যান। তিনি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
একেএম কামরুজ্জামান লংকাবাংলার ফাইন্যান্স লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অপারেশনস হিসেবে কর্মরত আছেন। তিনি ২০২১ সালে আইসিএমএবি’র ট্রেজারার এবং ইতঃপূর্বে ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আলী হায়দার চৌধুরী আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০২০ সালে আইসিএমএবি’র ট্রেজারার এবং ইতঃপূর্বে ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//