Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 15:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বুক বিল্ডিং পদ্ধতিতে আমরা নেটওয়ার্কস লিমিটেডের প্রাথমিক গন প্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ১৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ৬০৬তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১ কোটি ৫০ লাখ ৪১ হাজার ২০৯টি সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে ইস্যু করে ৫৬ কোটি ২৫ লাখ টাকা উত্তোলনের প্রস্তাবে এ অনুমোদন প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেকট্রনিক বিডিং এর মাধ্যমে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা ফেসভ্যালুর সাধারণ শেয়ারের কাট অফ প্রাইস ৩৯ টাকায় নির্ধারণ করা হয়েছে। মোট ইস্যুকৃত শেয়ারের ৬০ শতাংশ অর্থাৎ ৯০ লাখ ১৪ হাজার ৪২৩টি সাধারণ শেয়ার যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনুকূলে প্রতিটি শেয়ার ৩৯ টাকায় ইস্যু করা হবে। সাধারন বিনিয়োগকারীদের অবশিষ্ট ৪০ শতাংশ অর্থাৎ ৬০ লাখ ২৬ হাজার ৭৮৬টি সাধারণ শেয়ার ১০ শতাংশ ডিসকাউন্টে অর্থাৎ ৩৫ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

এই আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ৫৬ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করে ব্যাংক ঋণ পরিশোধ, ব্যবসা সম্প্রসারণ, ডাটা সেন্টার ও ওয়াই-ফাই হটস্পট স্থাপন এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি নেট এ্যাসেট ভ্যালু (এনএভি) ২১.৯৮ টাকা এবং বিগত ৫ বছরের ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫২ টাকা। উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেষ্টমেন্ট লিমিটেড।

(এমআইআর/এসএএম/ ১৩ জুন ২০১৭)