Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 08 Feb 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সরকারের নানা রকমের উদ্যোগে পেঁয়াজের দাম কমেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। মঙ্গলবার দক্ষিণ সুদানের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজের জন্য সরকার নানা রকম উদ্যোগ নিয়েছে। এজন্য পেঁয়াজের দাম কমেছে। চালের দাম কমের দিকে রয়েছে। এখন কিছুটা হলেও কমেছে। তবে এবার যেভাবে শাকসবজির দাম কমা উচিত ছিল সেভাবে কমেনি। অন্যান্য বছরে শীতকালে সবজির দাম কমলেও এবার কেন কমেনি এবং সবজির দাম কেন এ মুহূর্তে তুলনামূলকভাবে একটু বেশি তা আপনারা (সাংবাদিকরা) খুঁজে বের করুন।

কী কারণে সবজির দাম বেশি তা জানতে চাইলে মন্ত্রী বলেন, একটু আগে অর্থসচিব এসেছিলেন। তার সঙ্গে আমরা কথা বলেছি। তেলের দাম আন্তর্জাতিক বাজারে বেশি হওয়ায় কিছুটা মুদ্রাস্ফীতি হয়েছে। এই সবকিছুর একটার সঙ্গে আরেকটার সংযোগ আছে। এবং এগুলোর সাথে কিছু জিনিসের দাম বাড়ার একটা প্রভাব আছে বলে আমার মনে হয়।

সরকার দরিদ্র মানুষের পাশে আছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, গরিবদের ওএমএস এর মাধ্যমে কম দামে চাল দেওয়া হচ্ছে। বাজারে দাম একটু বেশি, কিন্তু খাবারের হাহাকার নেই।

বিনিয়োগবার্তা/এসএল//