Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 11 Feb 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: উত্তরা ১৮ নম্বর সেক্টরে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আবেদনের সময়সীমা বাড়িয়েছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের নিজস্ব ওয়েবসাইটে জারি করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরার ১৮ নম্বর সেক্টরে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে নির্মিত-নির্মাণাধীন ১৬৫৪ বর্গফুট আয়তনের ষষ্ঠ পর্যায়ে বরাদ্দযোগ্য স্বল্প সংখ্যক ফ্ল্যাট বরাদ্দ প্রসপেক্টাস ও আবেদন ফরম বিক্রি এবং আবেদন ফরম জমা দেওয়ার সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রসপেক্টাস ও আবেদন ফরম বিক্রি এবং আবেদন ফরম জমার বিষয়ে বিস্তারিত ও যাবতীয় তথ্য রাজউকের ওয়েবসাইটে (http://www.rajuk.gov.bd) মিলবে। এছাড়া উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের নোটিশ বোর্ড থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।  

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, প্রয়োজনে সরাসরি এবং বিস্তারিত তথ্যের জন্য ০১৭৩০০১৩৯৪৫ নম্বরে যোগাযোগ করা যাবে।  

আগ্রহীরা জনতা ব্যাংক লিমিটেডের রাজউক ভবন কর্পোরেট শাখা, উত্তরা মডেল টাউন শাখা, মহাখালী কর্পোরেট শাখা, রমনা কর্পোরেট শাখা, বৈদেশিক এক্সচেঞ্জ শাখা পল্টন, সোনালী ব্যাংক রাজউক ভবন কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংক রাজউক শাখা, মতিঝিলের বৈদেশিক এক্সচেঞ্জ শাখা, এক্সিম ব্যাংক পল্টন শাখা, ইস্টার্ণ ব্যাংক দিলকুশা শাখা, ব্যাংক এশিয়ার প্রিন্সিপাল ব্রাঞ্চ থেকে প্রসপেক্টাস ও আবেদন ফরম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে।

বিনিয়োগবার্তা/এসএল//