Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 13 Feb 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: যমুনা মিটার ইন্ডা: লিমিটেড এর প্রস্তুতকৃত “ইষ্টার্ন” ব্রান্ড সিঙ্গেল ফেজ প্রি-পেইড মিটার খোলা বাজারে সরবরাহের অনুমতি পেয়েছে।

সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ডিপিডিসি কনফারেন্স রুম এ যমুনা মিটার ইন্ডা: লিমিটেড এর প্রস্তুতকৃত “ইষ্টার্ন” ব্রান্ড সিঙ্গেল ফেজ প্রি-পেইড মিটার ডিপিডিসি’র আওতাধীন বিদ্যুৎ গ্রাহকগণ কর্তৃক ব্যবহারের নিমিত্তে খোলা বাজারে সরবরাহের অনুমতিপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌশলী বিকাশ দেওয়ান, যমুনা মিটার ইন্ডা: লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম ভূইয়া’কে অনুমতিপত্রটি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ডিপিডিসি’র সকল নির্বাহী পরিচালকগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//