Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 14 Feb 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: গোলাম মো. হাসিবুল আলম গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন। এ মন্ত্রণালয়ে যোগদানের আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগের আগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

গোলাম মো. হাসিবুল আলম ১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। সিভিল সার্ভিসের এ কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, রেভিনিউ ডেপুটি কালেক্টর (এনডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব, পটুয়াখালী জেলা প্রশাসক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গতকাল সকালে নবনিযুক্ত সচিব মন্ত্রণালয়ে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু বকর ছিদ্দিক। পরে তিনি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় অংশগ্রহণ করেন। —আইএসপিআর

বিনিয়োগবার্তা/ডিএফই//