Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Feb 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আলোচনা সমালোচনার পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ডিনস কমিটির এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে এই মিটিংটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল না করে পরীক্ষা বহালের সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, ‘ঘ’ ইউনিট এই বছরের জন্য থাকছে। ডিনস কমিটির মিটিংয়ে এটি নিয়ে আজকে আলোচনা হলো। পূর্বের ন্যায় এবারো ৫টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডিন সাব-কমিটিকে বিভাগ পরিবর্তনের একটি নীতিমালা প্রণয়ণের দায়িত্ব দেয়া হয়েছিল। তারা একটি মতামত দিয়েছে। সেটি নিয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এ বছরের জন্য 'ঘ' ইউনিট থাকবে৷

বিনিয়োগবার্তা/এসএল//