Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Feb 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: পোর্শে, অডি, ল্যামবোরগিনির মতো নামিদামি ব্র্যান্ডের কয়েক হাজার গাড়ি বহনকারী একটি জাহাজে আগুন লেগেছে। জার্মানি থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জসংলগ্ন আটলান্টিক মহাসাগরে আগুন লাগে জাহাজটিতে।
 
জার্মানির পত্রিকার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, 'ফেলিসিটি এইস' নামের জাহাজটি ইউরোপের প্রায় সব নামিদামি ব্র্যান্ডের ৩ হাজার ৯৬৫টি গাড়ি বহন করছিল। জাহাজটি থেকে ২২ জন ক্রুর সবাইকে উদ্ধার করা হয়েছে।
 
গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) জাহাজটিতে আগুন লাগে বলে জানিয়েছে পর্তুগালের নৌবাহিনী। পর্তুগালের বিমানবাহিনীর সহায়তায় জাহাজের ক্রুদের উদ্ধার করা হয়।

পোর্শে জানিয়েছে, তাদের বিভিন্ন মডেলের অন্তত ১ হাজার ১০০টি গাড়ি রয়েছে জাহাজটিতে।

বিনিয়োগবার্তা/এসএল//