Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Feb 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৫তম বৈঠক আজ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এম, এ, মান্নান, সাবের হোসেন চৌধুরী, মনজুর হোসেন এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশগ্রহণ করেন।

সভাপতির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে জুলাই ২০১৬ থেকে জুন ২০২০ পর্যন্ত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সমাপ্ত প্রকল্পসমূহের উপর আইএমইডি কর্তৃক প্রদত্ত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ি গৃহীত ব্যবস্থার বাস্তব অগ্রগতি এবং জুলাই ২০১৬ থেকে জুন ২০২১ সময়ের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গৃহীত চলমান উন্নয়ন প্রকল্পসমূহের ভৌত ও আর্থিক অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রকল্পের কাজে অসামঞ্জস্য পরিলক্ষিত হওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয় এবং পরবর্তী সভায় সুনির্দিষ্ট তথ্য উপাত্ত উপস্থাপনের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করে আগামী সভায় আইজিপি’র উপস্থিতি প্রত্যাশা করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা বিভাগের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্যসহ পরিকল্পনা মন্ত্রণালয়/স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//