Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 02 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পঞ্চাশ কোটি টাকার ফান্ড গঠন করার অনুমোদন পেল ‘মার্কেন্টাইল ব্যাংক ইউনিট ফান্ড’। পুঁজিবাজার নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১৩ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, সভায় বে-মেয়াদি ‘মার্কেন্টাইল ব্যাংক ইউনিট ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এরমধ্যে উদ্যোক্তা মার্কেন্টাইল ব্যাংক ৫ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে থাকছে এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ট্রাস্ট্রি হিসেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং হেফাজতকারী হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেড কাজ করছে।

বিনিয়োগবার্তা/এসএল//