
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৫তম বৈঠক বুধবার কমিটির সভাপতি শাজাহান খান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সদস্য রাজিউদ্দিন আহমেদ, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এবং ওয়ারেসাত হোসেন বেলাল বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নিমার্ণ সম্পর্কিত, বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা সম্বলিত বুকলেট ছাপানো এবং দখলদারদের নিকট হতে উদ্ধারকৃত কাকরাইলস্থ ভূমিতে প্রকল্প নিমার্ণ সম্পর্কে আলোচনা হয়। বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিশেষায়িত হাসপাতালগুলো মন্ত্রণালয় কর্তৃক তদারকি করার জন্য সুপারিশ করা হয়।
স্বাধীনতার স্মৃতি রক্ষার্থে কালুরঘাট বেতার কেন্দ্রে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়। মুক্তিযোদ্ধা সংসদের কাকরাইলস্থ জমিতে প্রকল্প গ্রহণের প্রয়োজনীয় কর্মপারিকল্পনা তৈরির জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানরাসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//