Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 03 Mar 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

লন্ডন (যুক্তরাজ্য) প্র্রতিনিধি: বেতন-ভাতা ও পেনশন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করছে লন্ডনের পাতাল রেল শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে দু‘দিন ব্যাপি এ কর্মসূচি পালন করছে দেশটির রেল শ্রমিকরা, যা শুক্রবারও অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

লন্ডনের ন্যাশনাল রেলওয়ে সূত্র জানায়, পাতাল রেল শ্রমিকরা দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে এ দাবি জানিয়ে আসছিল। কিন্তু এতোদিনেও তাদের দাবি পূরণ না হওয়ায় এখন তারা আন্দোলনে নেমেছে।

জানতে চাইলে লিভারপুলে স্ট্রিটে দায়িত্বরত একজন রেল কর্মকর্তা বিনিয়োগবার্তা‘কে বলেন, লন্ডনের অসংখ্য মানুষ যাতায়াতের জন্য রেলপথকেই অধিক পছন্দ করে। পাতাল রেল শ্রমিকদের এই আন্দোলনের কারণে সাধারণ মানুষের চলাফেরায় মারাত্নক বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী ছাত্র-ছাত্রীরাও সমস্যায় পড়েছে।

তিনি জানান, অচিরেই পাতাল রেল শ্রমকিদের দাবি-দাওয়া পূরণ করে কর্তৃপক্ষ এ সমস্যার সমাধান করবে বলে আমরা মনে করি।

বিনিযোগবার্তা/জিএইচকে/এসএএম//