
লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি: যুক্তরাজ্যের লন্ডনে `ক্লাউড এন্ড সাইবার সিকিউরিটি‘ বিষয়ক টেক শো সম্পন্ন হয়েছে।
দু দিনব্যাপী ইউরোপীয় অঞ্চলের অন্যতম বড় এই প্রদর্শনিটি পূর্ব লন্ডনের অন্যতম বৃহত এক্সিবিশন সেন্টার এক্সেল লন্ডনে ০২ মার্চ শুরু হয়ে ৩ মার্চ বিকেলে শেষ হয়।
প্রদর্শনীতে যুক্তরাজ্য ও ইউরোপীয় অঞ্চলের প্রায় ৩১টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে। এসবের মধ্যে আইবিএম, হিটাছি, এবিবি, ফুজিতসো, ডোমো, ক্যান্দ্রিল, ইউমার্ট, বিড ফায়ারকিলসহ আরও বেশ কিছু নামী দামি প্রতিষ্ঠান অংশ নেয়।
টোক শোটির আয়োজক ছিল ক্লোজার স্টিল।
বিনিযোগবার্তা/জিএইচকে/এসএএম//