Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 05 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রোববার (৬ মার্চ) থেকে চলতি বছরের নবম দফায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করবে।

পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে (প্রতি পরিবারকে দুবার) ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম শুরু করা হচ্ছে।

রোববার থেকে ঢাকা মহানগরে প্রতিদিন ১৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। এ দফায় বিক্রয় কার্যক্রম ৬ মার্চ শুরু হয়ে ২৪ মার্চ পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন চলবে। পরে ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পণ্য বিক্রি করা হবে।

ঢাকা ছাড়া অন্য সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী পরিবারের মধ্যে বিক্রয় কার্যক্রম ১৫ মার্চ থেকে শুরু হবে।

বিনিয়োগবার্তা/এসএল//