Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 05 Mar 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনে আটকেপড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিকরা শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।শনিবার জাতীয় প্রেসক্লাবে সিলেট রত্ম ফাউন্ডেশন আয়োজিত সি এম তোফায়েল সামীর স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনে আটকেপড়া জাহাজ ‘‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিকদের রোমানিয়া নেয়া হয়েছে। শিগগিরই তারা দেশে ফিরবেন।

তিনি আরো বলেন, ইউক্রেনে আটক ৫ বাংলাদেশির বিষয়ে খোঁজ-খবর রাখছি। তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করছি। আমাদের দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন।

তিনি আরো বলেন, ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশির তথ্য আমরা জানতে চেষ্টা করছি।তাদের নিরাপদে পোল্যান্ড ও রোমানিয়ায় ফিরিয়ে নেয়া হচ্ছে। ওখান থেকে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। এজন্যই আমরা জাতিসংঘে ভোটদান থেকে বিরত থেকেছি।

তিনি আরো বলেন, ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের উদ্ধারে ভারতও সহযোগিতা করছে। আমরা তাদের সহযোগিতা চেয়েছি।

বিনিয়োগবার্তা/এসএল//