Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 06 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ডিমের দাম আরকে দফা বাড়লো। খুচরা বাজারে এক ডজন হাঁসের ডিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। অর্থাৎ, একটি হাঁসের ডিম কিনতে ক্রেতাকে খরচ করতে হচ্ছে ১৫ থেকে ১৭ টাকা। শনিবার সকালে রাজধানীর রায়সাহেবের বাজার ঘুরে এমন তথ্য জানা যায়। বাজারে প্রতি পিস ফার্মের মুরগির ডিম ১০ টাকা, হালি ৪০ টাকা আর ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

ডিম বিক্রেতা কলিম উল্লাহ্ বলেন, দাম কমবে না। বরং রমজানের আগে আরও বাড়বে। পাইকাররা এর মধ্যে বলেও দিছে। যে ডিম কয়েক মাস আগেও হালি বিক্রি হতো ২৮ থেকে ৩২ টাকায়, সেটাই এখন ৪০ টাকা।

রাজধানীর ভাষানটেক এলাকার বিক্রেতা আনোয়ার মিয়া ডিমের দাম কেন বাড়ছে সেটি বলতে পারেননি। তবে তিনি বলেন, পাইকারিতে আমাদের কেনা পড়ে বেশি তাই খুচরাতেও বেশি দামে বিক্রি করছি। 

ক্রেতারা বলছেন, মাছ-মাংসের পর এবার ডিমও চলে যাচ্ছে নিম্নবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে। কারণ হিসেবে তারা বলছেন, ঢাকা শহরে প্রতিটি ডিম ৭ থেকে সর্বোচ্চ ৮ টাকা দামে খেয়ে অভ্যস্ত সাধারণ মানুষ।

বিনিয়োগবার্তা/এসএল//