Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 06 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা ইস্ট, ঢাকা সেন্ট্রাল জোন ও ঢাকার কর্পোরেট শাখাসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৩ মার্চ ২০২২ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এতে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, মোঃ মিজানুর রহমান ভূঁইয়া ও মিফতাহ উদ্দিন।

ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মোঃ মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা ইস্ট জোনপ্রধান মোঃ আমিনুর রহমান।

সম্মেলনে দুই জোনের অধীন ও ঢাকাস্থ কর্পোরেট শাখাসমূহের শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ অংশগ্রহণ করেন।
 
বিনিয়োগবার্তা/ডিএফই//