Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 08 Mar 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৯তম বৈঠক মঙ্গলবার কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বিগত সভার গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, বাংলাদেশ গলফ ফেডারেশন এর সার্বিক কার্যক্রম এবং মাদক প্রতিরোধেকল্পে যুব সমাজকে অন্তুর্ভুক্ত করে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় বর্তমান যুব সমাজকে মাদকমুক্ত রাখার জন্য বিশেষ কর্মশালার আয়োজন করা এবং খেলাধূলার পরিসর বৃদ্ধি করার প্রতি অধিক গুরুত্ব দেয়ার নির্দেশনা দেয় হয়। মন্ত্রণালয়ের পক্ষ হতে প্রতি জেলা/উপজেলায় জনসচেতনতামূলক অনুষ্ঠান/ কর্মশালা আয়োজনের মাধ্যমে মাদকমুক্ত পারিবেশ গঠনের চেষ্টা অব্যাহত রাখার অনুরোধ করা হয়।  

বৈঠকে মনিকগঞ্জে ‘শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম’ নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নের অনুরোধ করা হয়। পাশাপাশি নির্মাণ সামগ্রী ও ক্রীড়া পরিদপ্তর কর্তৃক প্রদেয় ক্রীড়া সামগ্রীর মান নিশ্চিত করার প্রতি গুরুত্ব দিয়ে ক্রিকেট বোর্ডের সাথে এ বিষয়ে সমন্বয় করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বাংলাদেশে গলফ খেলা অধিকতর উন্নত করার উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে মহান স্বাধীনতার মাসে জাতির পিতা এবং মুক্তিযুদ্ধে শহীদ ও আহত সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//