Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 08 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০৩০ সালের মধ্যে সার্বজনীন পেনশন বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ৬০ বছর বয়সের পর যাতে দেশের প্রতিটি মানুষ ভালো থাকে, চিকিৎসা থেকে শুরু করে মৌলিক চাহিদাগুলো যেন নিজেরাই মেটাতে পারেন সেই ব্যবস্থা করা হবে। সেই লক্ষ্যে সার্বজনীন পেনশনের চিন্তা করছে সরকার।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-গাড়াডোব সড়ক উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‌১৮ বছরের পর থেকে যদি কেউ পেনশনের আওতায় যুক্ত হন, ৬০ বছর পর্যন্ত তিনি প্রতি মাসে সরকারের কাছে যত টাকা জমা দেবেন তার দ্বিগুণ পরিমাণ টাকা দিয়ে তাদের পেনশনের আওতায় আনা হবে। ৬০ থেকে ৮০ বছরের মধ্যে তিনি এ পেনশন নিতে পারবেন। সরকার চিন্তা করছে এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করার।

এ সময় জেলা প্রশাসক ড. মনসুর আলম খাঁনসহ রাজনৈতিক ও সরকারি কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। 

পরে মন্ত্রী এক কেটি ১১ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে আমুঝুপি-গাড়াডোব সড়কের ফলক উম্মোচন করেন।

বিনিয়োগবার্তা/এসএল//