Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 09 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: পারস্পরিক স্বার্থ রক্ষায় বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)

মঙ্গলবার ( মার্চ) আমিরাত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছেন, দুবাই এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে উভয় নেতা নিজ নিজ দলের নেতৃত্ব দেন

বৈঠকে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, যিনি দুবাইয়েরও শাসক, দুদেশের মধ্যে অ্যামিরেটস ফ্লাইট পরিচালনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন

এসময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করছে আমরা লক্ষ্যে আমাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি

বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিপুল পরিমাণ বাণিজ্য বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও বৈঠকে উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী একইসঙ্গে কোভিড-১৯ মহামারি সফলভাবে মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রশংসা করেন তিনি পাশাপাশি দুবাইয়ের অসাধারণ উন্নয়নের জন্য আল মাকতুমের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, কোভিড-১৯ ব্যবস্থাপনায় আপনিও (শেখ হাসিনা) ভাল করেছেন

এসময় আল মাকতুম বাংলাদেশের উন্নয়নের তুললে শেখ হাসিনা বলেন, আমাদের আরও উন্নয়নের অনেক সুযোগ রয়েছে

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রাক্কালে আমিরাত সফর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অটিজম নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী . কে আবদুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং মহিলা শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব .আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ

বিনিয়োগবার্তা/এসএএম//