
নিজস্ব প্রতিবেদক: লিবিয়ায় ডিটেনশন সেন্টারে আটক ৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকালে লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ওই ৭৪ জন দেশে ফেরেন।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান বাংলাদেশিদের দেশে ফেরতের ব্যবস্থা করেন।
বুধবার (৯ মার্চ)রাতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছিল, দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টায় লিবিয়ার ৫৫ নম্বর ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের মধ্য থেকে দ্বিতীয় পর্যায়ে আরো ৭৪ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে পাঠানো সম্ভব হয়েছে। আইওএম’র ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে মেতিগা বিমানবন্দর থেকে বুধবার বিকেলে তারা ঢাকার উদ্দেশে রওনা করেন। বৃহস্পতিবার সকালে তারা ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের প্রথম পর্যায়ে গত ২ মার্চ ১১৪ জনকে আইওএম এর সহযোগিতায় দেশে ফেরত আনা হয়।
বিনিয়োগবার্তা/এসএল//