Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 10 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবিতে অবস্থানকালে সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ নথি অনুমোদন করেছেন।

বুধবার (৯ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে আবুধাবিতে বসেই সরকারের কিছু গুরুত্বপূর্ণ ই-ফাইল ক্লিয়ার করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে পাঁচদিনের সরকারি সফরে আবুধাবি গেছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১৩০১) একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর।

সফর শেষে আগামী শনিবার (১২ মার্চ) দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিনিয়োগবার্তা/ডিএফই//