Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 10 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রংপুর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৮ মার্চ ২০২২ শহরের পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান।

এতে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, মোঃ মিজানুর রহমান ভূঁইয়া ও মিফতাহ উদ্দিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান।

ব্যাংকের রংপুর জোনপ্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস সম্মেলনে সভাপতিত্ব করেন।

সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//